ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে বিভিন্ন অপকর্মের অভিযোগে তিন বিএনপি নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি
জুলাই ২৯, ২০২৫ ১১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

চাঁদাবাজি,  দখলদারী ভয়-ভীতি প্রদর্শন সহ নানান অপকর্মে  লিপ্ত থাকার অভিযোগে চাঁদপুর জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপি ও যুবদলের চার নেতা কর্মীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

গেলো মঙ্গলবার রাত দশটার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত  এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চাঁদাবাজী, দখলদারী, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরণের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন গাজী, চাঁদপুর জেলা বিএনপি’র সদস্য ও সহ-সভাপতি ছেঙ্গারচর পৌর বিএনপি আব্দুল মান্নান লস্কর, মতলব দক্ষিণ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আনোয়ার হোসেন ভুঁইয়া এবং লাকসাম পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শফিউল্লাহ-কে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।