ঢাকাশুক্রবার , ১১ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে সুপারি বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

চাঁদপুর ট্রিবিউন
জুলাই ১১, ২০২৫ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদগঞ্জে সুপারি বাগান থেকে হাসানুর রহমান (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে পৌর এলাকার নোয়াগাঁও গ্রামের তপদার বাড়ির শাহ আলমের পোল্ট্রি মুরগির খামারের পাশের সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত হাসানুর রহমান একই গ্রামের খোকন মিজির ছেলে। তিনি ৩ সন্তানের জনক ছিলেন।

নিহতের ভাই শরীফ হোসেন ও বোন কুলছুমা বেগম জানান, গত কয়েকদিন আগে স্থানীয় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। পরে সেই বাড়ির লোকজন দলবল নিয়ে এসে তার ভাইকে মারধর করেছে ও হত্যার হুমকি দিয়েছে। গতকাল রাতে তার ভাই বাড়ি থেকে বের হয়েছে। আজ জুমার নামাজের পর খবর পান তার ভাইয়ের মরদেহ সুপারির বাগানে পড়ে আছে।

ঘটনার বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, বিকেলে বাগান থেকে  যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।