চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও তেজগাঁও সরকারি কলেজের একাদশ শ্রেনীর প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনের স্মৃতিচারনে আব্দুল্লাহ মেমোরিয়াল গার্ডেন স্থাপন করা হয়েছে।
পালাখাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের উদ্যোগে নতুন একাডেমিক ভবনের সামনে তার নামে গার্ডেন স্থাপন করা হয়। আব্দুল্লাহ আল নোমান পালাখাল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের ছেলে।
উল্লেখ্য যে, গত ২৮ আগস্ট আব্দুল্লাহ আল নোমান হিটস্ট্রোকে মারা যান। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিবারের মাঝে। তার স্মৃতি ধরে রাখতে বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় এমন উদ্যোগ নেয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
