ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নিজেকে ‘মুসলিম’ বলে ঘোষণা করেছেন শাহরুখ পুত্র আরিয়ান খান

চাঁদপুর ট্রিবিউন ডেক্স
জুন ২৪, ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

রোমান্টিক, কমেডি, অ্যাকশন, সায়েন্স ফিকশন সব ঘরানার সিনেমার সফল নায়ক শাহরুখ খান। তিনি ভালোবেসে বিয়ে করেছেনর হিন্দু ধর্মের অনুসারী গৌরী খানকে। ভালোবাসা আর পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিশ্বস্ততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এ দম্পতি।

 

এক সময় গৌরীকে পাওয়ার জন্য নিজেকে হিন্দু বলে পরিচয় দিতেন শাহরুখ। এই পরিচয়ে গৌরীর বাবা-মায়ের সঙ্গে ভাব জমাতেন তিনি। কিন্তু প্রেমে তিনি ছিলেন আধিপত্যবাদী। গৌরীকে খোলা চুলে দেখতে পারতেন না। গৌরী চুল খুলে রাখলেই তিনি রেগে যেতেন। সামান্য ছোটখাটো বিষয় নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া হতো। গৌরী এক সময় এই সম্পর্ক ভেঙে দিতে চান। দুইজনের দূরত্ব তৈরি হয়। এরপর শাহরুখ প্রেমের ধরণ পাল্টান। তিনি বিশ্বাস করতে শুরু করেন, ‘মেয়েরা নম্র, ভদ্র, আর কিছুটা নারীসুলভ আচরণ পছন্দ করে।’ নিজেকে পাল্টে নেন শাহরুখ। গৌরী উপলব্ধি করেন, শাহরুখ তাকে অনেক ভালোবাসেন! কিন্তু শাহরুখের সঙ্গে গৌরীর বিয়ে নিয়ে আপত্তি তোলেন তার পরিবারের সদস্যরা। দুইজনের প্রেম তখনও চলছিলো। এরপর হিন্দু ধর্মমতে গৌরীর সঙ্গে শাহরুখকে বিয়ে দিতে রাজি হন গৌরীর বাবা-মা। ১৯৯১ সালের ২৫ অক্টোবর হিন্দু রীতি অনুযায়ী বিয়ে হয় তাদের। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই গৌরীকে উদ্দেশ্যে শাহরুখ বলে ওঠেন, ‘নামাজের সময় হয়েছে।’ শাহরুখের মুখে এ কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে যান বিয়ের অনুষ্ঠানে উপস্থিত সবাই।

 

ধর্ম কখনও ভালোবাসার ক্ষেত্রে অন্তরায় হতে পারে না, তার জ্বলন্ত উদাহরণ শাহরুখ খান ও গৌরী খান। দীর্ঘ ৩৪ বছরের দাম্পত্যজীবন তাদের। দু’জন ভিন্ন ধর্মের মানুষ। নানা ধরনের বাধা এসেছে তাদের প্রেমের পথে। কিন্তু সেসব তোয়াক্কা না করেই চারহাত এক করেছিলেন তারা।

সেই সম্পর্ক আজও অক্ষত। সংসারে নিজেদের ধর্ম নিয়েও সব সময় ভারসাম্য বজায় রেখেছেন বলিউডের জনপ্রিয় এই দম্পতি। বাড়িতে গণেশপুজো যেমন হয়, তেমনই ইদ পালন করেন সকলে মিলে। তেমনই বড়দিনও পালন করে খান পরিবার। যদিও ছেলে আরিয়ান খান অবশ্য নিজেকে ‘মুসলিম’ বলে ঘোষণা করেছেন।

আরিয়ানকে নিয়ে উৎসাহের অন্ত নেই ভক্তদের মাঝে। কারণ তিনি অন্য তারকাদের সন্তানদের মতো নন। বরং ক্যামেরা দেখলেই এড়িয়ে যান। সবসময় নিজেকে আড়ালে রাখতেই পছন্দ করেন।

এমনকি নিজের ক্যারিয়ার হিসেবেও বেছে নিয়েছেন ক্যামেরার পেছনের কাজ। কারণ আরিয়ান অভিনেতা নন, পরিচালক হতে চান।

যদিও ছেলের ধর্ম প্রসঙ্গে গৌরী খান বলেছেন, ‘‘আরিয়ান প্রথম থেকেই বলেছিল, ও মুসলিম। সে তার বাবার ধর্মই পালন করেন।’’

এক সাক্ষাৎকারে গৌরী বলেন, “আমরা ভারসাম্য বজায় রাখি। আমি শাহরুখের ধর্মের উপর শ্রদ্ধা রাখি। তবে তার অর্থ এই নয়, আমি ধর্ম পরিবর্তন করব।  প্রত্যেকের ব্যক্তিসত্তা রয়েছে। প্রত্যেকে নিজের ধর্ম মেনে চলবেন, এটাই স্বাভাবিক। অন্য ধর্মের প্রতি যেন শ্রদ্ধা থাকে। শাহরুখও আমার ধর্মকে সম্মান করে।”

যদিও ছেলেমেয়েরা বাবার ধর্মই বেছে নিয়েছেন। গৌরী বলেন, আরিয়ান আসলে শাহরুখকে মেনে চলে। তাই ও বাবার ধর্ম অনুসরণ করে। ও যখন বলেছিল, ‘আমি মুসলিম’, আমার মা অবাক হয়েছিলেন। তবে মা কিছু মনে করেননি। বিষয়টার সঙ্গে মানিয়ে নিয়েছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনোদন সর্বশেষ