ঢাকারবিবার , ২২ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে ডাকাতিয়া নদীতে নিখোঁজ হওয়া শিশুর মৃতদেহ উদ্ধার

শাহরাস্তি প্রতিনিধি
জুন ২২, ২০২৫ ১১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় মর্মান্তিক এক ঘটনায় ডাকাতিয়া নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হওয়া আড়াই বছরের শিশু কাউসারকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ জুন ২০২৫) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার পাথৈর শান্তিরাম বাড়ির কুদ্দুস মিয়ার ছেলে কাউসার নদীর পাড়ে বড় বোন খাদিজা আক্তারের (৪) সঙ্গে বালু উত্তোলন দেখতে যায়। খেলার একপর্যায়ে সে হঠাৎ নদীতে পড়ে নিখোঁজ হয়ে যায়।

প্রথমে পরিবার ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালায়, কিন্তু ব্যর্থ হয়। পরে খবর পেয়ে চাঁদপুর জেলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে শিশুটির নিথর দেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম বলেন, “সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সবাই মিলে চেষ্টা করেছি শিশুটিকে খুঁজে পেতে।”

এলাকাবাসী নূর হোসেন রাজু জানান, “শত শত মানুষ উদ্ধার কাজে অংশ নেয়। কিন্তু নদীর প্রবল স্রোতের কারণে শিশুটিকে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে।”
শাহরাস্তি মডেল থানার ওসি আবুল বাসার বলেন, “শিশুটির মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।