ঢাকাশুক্রবার , ২০ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র’সহ গ্রেফতার চার

নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২৫ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকা থেকে সেনাবাহিনীর অভিযানে গুলি ও দেশি অস্ত্রশস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করা হয়ছে। এ সময় তাদের কাছ থেকে ৫ রাউন্ড গুলি, ২টি চাইনিজ কুড়াল, ১টি ছোরা এবং বেশকিছু ইয়াবা তার সঙ্গে মাদক সেবনের ফিল্ডার উদ্ধার করা হয়।

 

শুক্রবার (২০ জুন) দুপুরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাহার মিয়া জানান, ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

গ্রেফতার ব্যক্তিরা হলেন: মো. জালাল (২০), মো. হাসান (১৯), মো. নাসিম (১৮) ও মো. সোহান (১৭)।
চাঁদপুরে সেনাবাহিনীর অপারেশনাল অফিসার লে. মোহাম্মদ জাবিদ হাসান জানান, গ্রেফতার ব্যক্তিরা চাঁদপুর শহরে নানা ধরনের অপরাধ এবং মাদক কারবারির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে এসব একাধিক অভিযোগ থাকায় শুক্রবার ভোরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে অপরাধ কাজে ব্যবহৃত অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।