ঢাকারবিবার , ৬ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে বিএনপি নেতার ওপর আওয়ামী লীগ নেতার অতর্কিত হামলা

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৬, ২০২৪ ৫:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুর সদরে বালিয়ায় বিএনপি নেতার ওপর আওয়ামী লীগ নেতার অতর্কিত হামলা

চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নে রাজনৈতিক প্রতিহিংসায় বিল্লাল হোসেন গাজী (৭৫) নামের এক বৃদ্ধ ও তার পরিবারের ওপর অতর্কিত হামলা চালিয়েছে আওয়ামী লীগ নেতা।

৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় বাগড়া বাজারস্থ লেবুতলা এলাকায় শাওনের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত বৃদ্ধ বালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক ও সাপদী গ্রামের মৃত আফিদ উদ্দিন গাজীর ছেলে। এ হামলার ঘটনায় তার মেয়ে ফারজানা বেগম (৩২) ও মর্জিনা আক্তার (২৫) গুরুতর আহত হয়েছে। বর্তমানে তারা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত বিল্লাল গাজী ও তার পরিবার লোকজন জানায়, তিনি রাজনীতি করার কারণে পূর্ব থেকেই একই এলাকার আওয়ামী লীগ নেতা আজিজ খান, আহসান ওরফে হাসান খানদের সাথে রাজনৈতিক দ্বন্ধ চলে আসছিলো।

ঘটনার দিন সন্ধ্যায় আহত বিল্লাল গাজী বাগড়া বাজারস্থ লেবু তলার ভেতরে শাওনের দোকানে বসে চা খাচ্ছিলেন। এরফাঁকে হঠাৎ আজিজ খান, হাসিম খান, আনোয়ার খান, হাসান খানসহ কয়েকজন মিলে লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে সে রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়ে পড়লে পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করতে এগিয়ে যেতে চাইলে তারা তাদের বাড়িতে গিয়েও দ্বিতীয় দফায় হামলা চালিয়ে তার দুই মেয়েকে মারধর করে গুরুতর আহত করেন। এদের মধ্যে ফারজানা আক্তার ৮মাসের অন্তঃসত্বা বলে তারা জানিয়েছেন।

এ বিষয় আহতদের পরিবারের লোকজন চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।