ঢাকাশনিবার , ১৪ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মতলব দক্ষিণে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
জুন ১৪, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেফতার করেছে। শনিবার (১৪ জুন) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

গ্রেফতারকৃত কিশোর সদস্যরা হলো -মতলব দক্ষিণ উপজেলার ঘোড়াদারী গ্রামের আব্দুল খালেক (১৮), আব্দুল সালাম (১৪), ফারহান তালুকদার (১৮), সবুজ মিজি (১৮) ও শান্ত বেপারী  (১৭)।

লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, শুক্রবার রাতে চাঁদপুর আর্মি ক্যাম্প ও মতলব দক্ষিণ থানা পুলিশের সমন্বয়ে তালিকাভুক্ত অপরাধী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে ৫ কিশোর গ্যাং এর সদস্যকে গ্রেফতার করা হয়।

 

এসময় তাদের কাছ থেকে দু”টি ছুরি, একটি এন্টি কাটার, একটি কাঁচি এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিদের মতলব দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়। গত বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।