চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য সাংবাদিক হৃদয় এর মা ফিরোজা বেগমের ষষ্ঠ মৃত্যুবার্ষিক পালিত হয়েছে।
১৩ জুন শুক্রবার বাদ জুমা শাহরাস্তি পৌরসভা ১১ নং ওয়ার্ড আলোকিত কৃষ্ণপুর পাটোয়ারী বাড়ি বায়তুল ফালাহ জামে মসজিদে চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি,মিডিয়া ব্যক্তিত্ব,কবি, সাহিত্যিক রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর মা মরহুমা ফিরোজা বেগমের ষষ্ঠ মৃত্যুবার্ষিক উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম মাওলানা মো: জাহাঙ্গীর আলম মরহুমা ফিরোজা বেগম, মরহুম আব্দুল খালেক পাটোয়ারী সহ সকল মৃত ব্যক্তির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও কবর জিয়ারত করেন। এসময়
মসজিদের মোয়াজ্জেম হাফেজ মাইনুদ্দিন উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভা ১১ নং ওয়ার্ডের সাবেক কমিশনার নাজির হোসেন পাটোয়ারী, মসজিদ কমিটির অর্থ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান পাটোয়ারী, বিশিষ্ট সমাজসেবক আবুল খায়ের পাটোয়ারী, আনোয়ার হোসেন পাটোয়ারী,আরিফুর রহমান পাটোয়ারী,ডাক্তার দিদার হোসেন সহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
মরহুম আব্দুল খালেক পাটোয়ারী এবং মরহুমা ফিরোজা বেগম পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন তাদের সন্তান ব্যবসায়ী উদ্যোক্তা আব্দুল জলিল মানিক, মেডিল্যাব ফিজিওথেরাপি সেন্টারের ম্যানেজার খোরশেদ আলম,
চট্টগ্রাম জজ কোটের আইনজীবী অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী, মোহনা টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি প্রধান, রিয়াদ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির মার্কেটিং ডিরেক্টর রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি এন্ড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আক্তার হোসেন রিপন।
অনুষ্ঠানে মৃত এবং জীবিত সকলের জন্য দোয়া করা হয়, পাশাপাশি ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের জন্যেও দোয়া করা হয়।
