ঢাকাবৃহস্পতিবার , ১২ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
জুন ১২, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর জেলার হাজীগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে উপজেলা রায়চোঁ গ্রামে এ ঘটনা ঘটে।  মৃত আবদুল্লাহ (৩) রায়চোঁ গ্রামের বেপারি বাড়ির আল আমিনের ছেলে।

স্থানীয় বাসিন্দা আক্তার হোসেন জানান, আবদুল্লাহ সবার অজান্তে পাশের পুকুরে ডুবে যায়। তাকে চার দিকে খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েন। লাশ পানিতে ভেসে উঠলে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক জানান, পানিতে ডুবে মৃত্যু হওয়ায় শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।