ঢাকাবৃহস্পতিবার , ১২ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জের রূপসা থেকে নয় জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক
জুন ১২, ২০২৫ ৯:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদগঞ্জে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নয় জুয়াড়িকে আটক করেছে।

বুধবার (১১ জুন) দুপুরে তাদেরকে উপজেলার রূপসা এলাকা থেকে আটক করা হয়।

 

বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

আটক জুয়াড়িরা হলেন-ওই এলাকার বাসিন্দা মো. হাফিজ (২৬), সোহাগ (৩২), শাহাদাত হোসেন (২৫), জিল্লুর রহমান (৪৭), মো. আলাউদ্দিন (২৬), মো. শাকিল (৩২), মো. মাসুদ (৪৫), মো. জসিম (৪০) ও বিপুল (৩২)।

লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। তারা জুয়া খেলা নিয়ে প্রতারণামূলক কর্মকান্ডে জড়িত ছিল। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।