ঢাকাসোমবার , ২ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
জুন ২, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদকে ঢাকায় গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২ জুন) সকালে রাজধানীর শান্তিনগরে মেয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান জানান, কদমতলী থানা এলাকায় গত বছর ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত একটি হত্যাকাণ্ডের মামলায় সন্দেহাতীত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

 

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, ‘আমরা জেনেছি নাছির উদ্দিন আহমেদ গ্রেফতার হয়েছেন এবং তার বিরুদ্ধে ঢাকার কদমতলী থানায় মামলা রয়েছে। চাঁদপুরে তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ‘

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।