ঢাকাবুধবার , ২৮ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
মে ২৮, ২০২৫ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর সফল অভিযানে ইয়াবাসহ শাহ আলম (৩৮) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে ) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও থানা পুলিশের যৌথ অভিযানে টোরাগড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযানকালে শাহ আলমের কাছ থেকে উদ্ধার করা হয় ৫৭২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২,৪৬৫ টাকা, একটি মোবাইল ফোন ও একটি মানিব্যাগ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, শাহ আলম দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল এবং তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে।

আটককৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামতও হাজীগঞ্জ থানা পুলিশের কাছে জমা দেওয়া হয়।

স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান শুধু মাদক নয়, সামগ্রিক অপরাধ দমনেও বড় ভূমিকা রাখবে। প্রশাসনের এমন কঠোর ভূমিকার প্রশংসা করেছেন সচেতন মহল।

চলতি অভিযানের সূত্রপাত হয় ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে, যখন চাঁদপুর জেলায় সন্ত্রাস, মাদক এবং অবৈধ অস্ত্র নির্মূলের লক্ষ্যে যৌথ বাহিনীর কঠোর অভিযান শুরু হয়। সেই ধারাবাহিকতাতেই এ অভিযান পরিচালিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।