গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই এলাকার বাসিন্দা মো. মিজান (৪০), শাহ আলম (৬২) ও মো. ঈমান (৪৮)। সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
জাবিদ হাসান বলেন, স্থানীয় বাসিন্দাদের গোপন তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প ও ফরিদগঞ্জ থানা-পুলিশ চরকুমিরা নামক স্থানে অভিযান চালায়।
এ সময় ওই স্থান থেকে মিজান, শাহ আলম ও ঈমানকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি মোবাইল ফোন, ২০০ টাকা ও একটি তাসের প্যাকেট। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার দ্রব্যসামগ্রী ও গ্রেপ্তার ব্যক্তিদের ফরিদগঞ্জ থানা-পুলিশের নিকট হস্তান্তর করা হয় বলে জানান এই কর্মকর্তা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
