ঢাকাশুক্রবার , ৪ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে সাজাপ্রাপ্ত দুই আসামি আটক

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৪, ২০২৪ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার।

বৃহস্পতিবার রাতে থানার অফিসার ইনচার্জের নির্দেশে এএসআই মোঃ জুমায়েত হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ১ বছর ২ মাসের সাজাপ্রাপ্ত আসামি মোঃ রাজু আহম্মদকে গ্রেফতার করে।

 

একই সময় এসআই মোঃ হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাচনমেঘ এলাকা থেকে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি খোকন মুন্সী প্রঃ টুকু মুন্সীকে গ্রেফতার করে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ হানিফ সরকার জানান, ২জন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা উভয়েই জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি। তাদেরকে ৪ অক্টোবর শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।