ঢাকাশুক্রবার , ২৩ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্র মেরামতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ও নির্বাচনের সঠিক রোড ম্যাপ চেয়ে রিয়াদে জিসাসের আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়
মে ২৩, ২০২৫ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

রাষ্ট্র মেরামতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ও নির্বাচনের সঠিক রোড ম্যাপ চেয়ে সৌদি আরব পূর্বাঞ্চল জিয়া সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জিয়া সাংস্কৃতিক সংগঠনের আহ্বায়ক কবি শাহীনুরের সভাপতিত্বে – কাজী আইয়ুব আলী ও শহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপি’র সহ-সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হোসেন খান, পূর্বাঞ্চল যুবদলের সিনিয়র সহ-সভাপতি শওকত শিকদার, প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বিলাস, আব্দুল্লাহ আল মামুন, সোহরাব হোসেন লিটন, মাসুদ রানা,আবু সুফিয়ান বিপ্লব, অলিউর রহমান সহ জিয়া সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।