ঢাকাবুধবার , ১৪ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে দুইটি রাইফেল, গুলি ও হাত বোমা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
মে ১৪, ২০২৫ ৭:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জে ২টি রাইফেল, এক রাউন্ড গুলি ও ৬টি হাতবোমা উদ্ধার করেছে যৌথবাহিনী। 

মঙ্গলবার (১৩ মে) বিকেলে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল এনএমএন আলিম মাদরাসা সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।

 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এবং হাজীগঞ্জ থানা পুলিশ পৌরসভাধীন বলাখাল এনএমএন আলিম মাদরাসা সম্মুখ এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় ওই স্থানে কনস্ট্রাকশন নির্মাণাধীন একটি ভবনের সামনে রাখা বালুর নিচ থেকে অস্ত্র, গুলি ও হাতবোমা উদ্ধার করা হয়।

চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে প্রেস রিলিজ সূত্রে জানানো হয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চুরি যাওয়া ১টি ৭.৬২ মি.মি. চাইনিজ রাইফেল, স্থানীয়ভাবে তৈরি ১টি ৭.৬২ মি.মি. রাইফেল, ১ রাউন্ড রাইফেল এ্যামোনিশন (গুলি) এবং স্থানীয়ভাবে তৈরি ৬টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, উদ্ধারকৃত রাইফেল, গুলি ও হাতবোমা আমাদের হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।