ঢাকাবৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

২৮ বছরের যুবকের সঙ্গে চুটিয়ে প্রেম ৬৬ বছরের ম্যাডোনার

চাঁদপুর ট্রিবিউন ডেক্স
অক্টোবর ৩, ২০২৪ ৫:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

৬৬ বছর বয়সে এসে ২৮ বছরের যুবকের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন পপ তারকা ম্যাডোনা। এই বছরের গ্রীস্মেই একে অন্যের প্রেমে পড়েছেন। এবার দুজন মিলে লন্ডনে বেড়াতে গেছেন। সেখান থেকেই পোস্ট করলেন একাধিক ছবি।

 

বয়সের পার্থক্যটা ৩৮ বছরের। কিন্তু প্রেম কবেই বা আর বয়সের চোখ রাঙানি মেনেছে! এই বিস্তর ফারাক উপেক্ষা করেই ২৮ বছরের আকিম মরিসকে মন দিয়েছেন ম্যাডোনা। বর্তমানে সেই প্রেমিকের সঙ্গেই লন্ডনে ছুটি কাটাচ্ছেন তিনি।

এদিন সোশ্যাল মিডিয়ায় নিজেদের ঘুরে বেড়ানোর একাধিক ছবি পোস্ট করলেন সংগীতশিল্পী। কোথাও তাদের গান গাইতে দেখা যাচ্ছে। কোথাও আবার প্রেমিকের হাত জাপটে ধরে থাকতে দেখা যাচ্ছে পপ তারকাকে।

 

এছাড়া দুজনকে একটি ছবিতে চেলসি ফুটবল টিমের খেলা উপভোগ করতে দেখা হচ্ছে স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে বসে। খেলা দেখতে দেখতেও প্রেমিককে জড়িয়ে বসে থাকতে দেখা যায় পপ সঙ্গীতের রানিকে।

 

ছবিগুলোর ক্যাপশনে ম্যাডোনা লেখেন, ‘লন্ডন ডাকছে। স্টু-তে ফেরত এলাম স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে।’ তাদের একসঙ্গে লন্ডনের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে দেখা যায়। সেটাও একে অন্যের হাতে হাত ধরেই। আর সেসব মুহূর্তের ছবি ফ্রেমবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শিল্পী।

প্রসঙ্গত, গত জুলাই মাসে এই সম্পর্কের কথা প্রথমবার প্রকাশ্যে আনেন ম্যাডোনা। সোশ্যাল মিডিয়ায় ৪ জুলাই তাদের দুজনের ছবি পোস্ট করে জানান দেন নিজেদের ভালোবাসার কথা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনোদন সর্বশেষ