ঢাকাসোমবার , ৫ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে ৯ এমএম পিস্তল এবং এ্যামুনিশন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
মে ৫, ২০২৫ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জে ৯ এমএম পিস্তল এবং এ্যামুনিশন উদ্ধার করেছে  যৌথ বাহিনী।

সোমবার দুপুরে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এবং হাজীগঞ্জ থানা পুলিশ কর্তৃক তালিকাভূক্ত অস্ত্রধারীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে হাজীগঞ্জ উপজেলার সুহিলপুরের শাড়াসিয়া নামক স্থানে একটি সক্রিয় ৯ এমএম পিস্তল এবং ৪ রাউন্ড এ্যামুনিশন উদ্ধার করা হয়।

পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত অস্ত্র এবং এ্যামুনিশন হাজীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।