ঢাকাসোমবার , ৫ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে মাছের বাজারে টোল আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
মে ৫, ২০২৫ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরে ফরিদগঞ্জ পৌরসভার ভাটিয়ালপুর চৌরাস্তায় মাছের আড়তে টোল আদায়কে অবৈধ ঘোষণা করে তা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন আড়ত ও দোকান মালিক, জেলে এবং মৎস্য ব্যবসায়ীরা।

 

রোববার (৫ মে) বিকেলে ভাটিয়ালপুর চৌরাস্তায় এই মানববন্ধন ও বিক্ষোভ তারা এই বিক্ষোভ মিছিল করেন।


বিক্ষোভ শেষে মানববন্ধনে বক্তব্য দেন, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, ভাটিয়ালপুর চৌরাস্তা মৎস্য ব্যবসায়ী সমিতি সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আমিনুল হক মিজি, মৎস্য ব্যবসায়ী মনির হোসেন গাজী, বিকাশ দাস, ইলিয়াছ হোসেন প্রমুখ।


এ সময় তারা বলেন, ভাটিয়ালপুর চৌরাস্তা বাজারের মাছের এই আড়ত গত ১৫ বছর ধরে চলছে। এর সঙ্গে দোকান মালিক, মাছের আড়তদার, মৎস্য ব্যবসায়ী, জেলেসহ অন্তত কয়েকশত পরিবার জড়িত। তাছাড়া দোকানগুলো আমাদের নিজেদের জমির ওপর। 

তাদের দাবি, ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করছেন তারা। তাছাড়া সড়ক ও জনপথের জায়গায় প্রতিদিন অস্থায়ী পাইকারি মাছের বাজার বসে। কিন্তু কোনো ধরনের আলোচনা না করেই বাজারটি ইজারা দেয় সরকারি প্রশাসন। সমাবেশে বক্তাদের ভাষায় যা অনৈতিক ও অবৈধ।
এমন পরিস্থিতিতে গত এক সপ্তাহ ধরে সেখানে মাছের পাইকারি বাজারে বেচাকেনা বন্ধ হয়ে গেছে। এতে বাধ্য হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করতে বাধ্য হয়েছেন তারা।

উল্লেখ্য, ফরিদগঞ্জ পৌরসভার ভাটিয়ালপুর বাজারের চলতি বাংলা ১৪৩২ সালের টোল আদায়ের জন্য গত ১৩ এপ্রিল ফরিদগঞ্জ পৌরসভার প্রশাসক  ইজারাদার আব্দুল মতিনকে অনুমতিপত্র দেন। এতে ইজারাদার টোল আদায় করতে গেলে সৃষ্টি হয় ঝামেলা ও উত্তেজনা। এই নিয়ে ওই বাজারের মাছ ব্যবসায়ী ও আড়তদারদের সঙ্গে কয়েক দফা বৈঠক হলেও তার কোনো সমাধান  হয়নি।  

এমন পরিস্থিতিতে ভাটিয়ালপুর চৌরাস্তা মৎস্য আড়ত মালিক সমিতি চাঁদপুর জেলা প্রশাসক বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি দিয়েছেন। তাতে বলা হয়েছে, অবৈধ টোল আদায়ের  বন্ধ করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।