ঢাকাশনিবার , ৩ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আ. লীগ নিষিদ্ধের দাবিতে চাঁদপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সভা

নিজস্ব প্রতিবেদক
মে ৩, ২০২৫ ৪:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সভা ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (২ মে) বিকালে চাঁদপুর প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে মিছিলটি শহরের প্রধান বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে চাঁদপুর এনসিপির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া।

এসময় তিনি বলেন, পতিত আওয়ামী লীগ সরকার জুলাই আন্দোলনে ২ হাজার মানুষকে খুন করেছে।

 

তাই খুনি ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। শুধু তাই নয়, বিতর্কিত এই রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করতে হবে।চাঁদপুর জাগরণী নামে ওই সভায় তিনি আরো বলেন, আগামী এক মাসের মধ্যে চাঁদপুর জেলা ও আটটি উপজেলাসহ ৯টি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

এ সময় আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম মূখ্য সমন্বয়ক মাহাবুব আলম, কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম, শ্রমিক উইংয়ের সংগঠক শেখ রুবেলসহ আরো অনেকেই।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।