ঢাকাশুক্রবার , ২ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে শিশু শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার শিক্ষক

নিজস্ব প্রতিবেদক
মে ২, ২০২৫ ৫:২১ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদগঞ্জে দুই শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মো. জসিম উদ্দিন নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পূর্ব হর্ণি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ১৮ এপ্রিল দুপুরে অভিযুক্ত শিক্ষকের বসতঘরে যৌন হয়রানির এ ঘটনা ঘটে। আর গত বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী শিশুদের দাদা বাদী হয়ে থানায় মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে ওই দুই শিশু আরবি পড়তে বাড়ি থেকে বের হয়। নির্দিষ্ট সময়ে না ফেরায় শিশুদের মা তাদেরকে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে শিশুদের দাদাকে মোবাইলের মাধ্যমে বিষয়টি জানান। দাদাও তাদেরকে খুঁজতে বের হন।

খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুদেরকে অভিযুক্ত জসিমের বসতঘর থেকে দৌঁড়ে বের হতে দেখেন দাদা। এ সময় শিশুদের অভিযুক্তের বাড়ি যাওয়ার কারণ জানতে চাইলে তারা জানায়, জসিম তাদেরকে ফুসলিয়ে তার বসতঘরে ডেকে নিয়ে যান। পরে তিনি তার মুঠোফোনে ধারণকৃত অশ্লিল ভিডিও দেখিয়ে শিশুদের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে। এতে শিশুরা ভয় পেয়ে চিৎকার দিয়ে দৌঁড়ে তার ঘর থেকে বেরিয়ে আসে।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, ‘যৌন হয়রানির অভিযোগে মামলার পর বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে আদালতে তোলা হবে।’

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।