ঢাকামঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরের শিল্পপতি আওয়ামী লীগ নেতা জিন্নাহ পাটোয়ারী ঢাকায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৯, ২০২৫ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতা শারমিন ফিলিং স্টেশন এর মালিক শিল্পপতি মোহাম্মদ আলী জিন্নাহ পাটোয়ারীকে আটক করেছে বাড্ডা থানা পুলিশ।

 

সোমবার বিকেল সাড়ে তিনটায় গুলশান মহাখালী যাওয়ার পথে ব্র্যাক ইউনিভারসিটির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতা চাঁদপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ পাটোয়ারীকে আটকের পর পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য অনেক তদবির করেছে বলে অভিযোগ উঠেছে।

আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন সময় মোহাম্মদ আলী জিন্নাহ পাটোয়ারী চাঁদপুরে ঠিকাদারি কাজ করে কোটি টাকার মালিক হয়েছে। এছাড়া চাঁদপুর শহর রক্ষা বাঁধের কাজ করে অনিয়ম ও দুর্নীতির মধ্য দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
এক সময় তিনি চাঁদপুর শহরের চিত্রলেখা মোড় এলাকার গাজী আবাসিক হোটেলের ম্যানেজার হিসেবে চাকরি করেছেন। আওয়ামী লীগের এক শীর্ষ নেতার বন্ধু পরিচয়ে শুরু করে ঠিকাদারী ব্যবসা।
খুব অল্প সময়ের মধ্যে তিনি আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছেন। শহরের জেলা পরিষদের কার্যালয়ের সামনে জায়গা দখল করে শারমিন ফিলিং স্টেশন সিএনজি ও পেট্রোল পাম্প দিয়েছেন।
৫ আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর মোহাম্মদ আলী জিন্না পাটোয়ারী গা ঢাকা দেয়।
অবশেষে ঢাকায় ব্র্যাক ইউনিভার্সিটি সামনে অবস্থান করার সময় ছাত্রদের তথ্যের ভিত্তিতে বাড্ডা থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এবিষয়ে বাড্ডা থানার ওসি সাইফুল ইসলাম মুঠোফোনে জানায়, চাঁদপুরের জিন্না পাটোয়ারীকে বাড্ডা থানা পুলিশ জিজ্ঞাসাবাদে জন্য থানায় নিয়ে এসেছে। তবে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

চাঁদপুরের পুলিশ সুপার আব্দুর রাকিব পিপিএম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগ নেতা জিন্নাহ পাটোয়ারীকে ঢাকায় গ্রেফতার করা হয়েছে। চাঁদপুর থেকে পুলিশ ফোর্স ঢাকা গিয়ে তাকে আটক করে নিয়ে আসবে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।