ঢাকামঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরির কারখানায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৯, ২০২৫ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরে শহরে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, অন্যের মোড়ক ব্যবহার, ক্ষতিকর রং মিশিয়ে ও মেয়াদবিহীন আইসক্রিম তৈরি করায় এক কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে শহরের বিপনীবাগ মমিনপাড়া এলাকায় বাজার তদারকি অভিযানে ফ্রেশকো আইসক্রিম নামে ওই কারখানার মালিককে এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ অভিযান চালান।

তিনি বলেন, নিয়মিত অভিযানের হিসেবে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, অন্যের মোড়ক ব্যবহার, ক্ষতিকর রং মিশিয়ে ও মেয়াদবিহীন আইসক্রিম তৈরি করায় ফ্রেশকো আইসক্রিম মালিককে ২০ টাকা জরিমানা আরোপ করে ও আদায় করা হয়েছে।

অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করেন। এ সময় ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।