ঢাকাশনিবার , ২৬ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে চার মাদক কারবারি ও সাত কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৬, ২০২৫ ১০:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুর সদর, কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে তালিকাভুক্ত ৪ মাদক কারবারি ও ৭ কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

 

তিনি বলেন, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে সেনাবাহিনী ও থানা পুলিশ তালিকাভুক্ত মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতার করা হয়। এর মধ্যে ২৪ এপ্রিল দিবাগত রাতে সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে হেলাল (২২) ও মাসুদ (২৬) নামে মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৮ কেজি গাঁজা।

একই রাত সোয়া ১টার দিকে কচুয়া উপজেলার পলাশপুর নামক স্থান থেকে মো. মোহসীন (৩০) ও মো. এরশাদ খান (৪০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২১ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৫ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল।

একই রাতে চাঁদপুর শহরের প্রেসক্লাব সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আপন (১৯), শিপন (১৯), ফারহান (১৮) নামে কিশোর গ্যাংয়ের তালিকাভুক্ত তিন সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩টি চাইনিজ কুড়াল, ৩টি রাম দা ও একটি চাপাতি।

অপরদিকে, ২৫ এপ্রিল দিবাগত রাত ১১টায় ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প থেকে অভিযান পরিচালনা করে উপজেলার কাশারা নামক স্থান থেকে তালিকাভুক্ত কিশোর গ্যাং সদস্য মো. হৃদয় (১৮), তাহমিদ হোসেন (১৯), মামুন মিয়া (১৮) ও শাহেদ মোল্লাকে (১৭) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, জব্দ মাদকদ্রব্য, গ্রেফতার মাদক কারবাবির এবং কিশোর গ্যাং সদস্যদের নিজ নিজ থানায় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।