ঢাকাশুক্রবার , ২৫ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মতলব উত্তরে ছাত্রলীগ নেতা গ্রেফতারের সময় তিন পুলিশ সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৫, ২০২৫ ৫:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি মো. মামুন শিকদারকে গ্রেফতারের সময় পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত দেড়টার দিকে ছেংগারচর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছেংগারচর গ্রামে এ ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, ৫ আগস্টের পর থেকে পলাতক থাকা মামুন শিকদারকে গ্রেফতারে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করা হয়। গ্রেফতারের পর থানায় নেয়ার পথে অজ্ঞাতনামা ৭-৮ জন সন্ত্রাসী মামুনকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়।
এতে মতলব উত্তর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাফর আহমেদ, এসআই মো. মিজানুর রহমান ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) শহিদুল হক আহত হন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
 
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, ‘গ্রেফতার মামুন শিকদারের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় দুটি মামলা রয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।’

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।