ঢাকাবুধবার , ২৩ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে খাদ্যদ্রব্যে ভেজাল, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৩, ২০২৫ ৪:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

খাদ্য সামগ্রিতে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার ও ভেজাল মিশিয়ে বিক্রি দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা শহরের পুরান বাজারে নিয়মিত তদারকি অভিযান পরিচালনাকালে এ জরিমানা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, জেলা শহরের পুরান বাজারে অভিযানকালে কাঁচা কলায় ক্ষতিকর রাসায়নিক স্প্রে দিয়ে পাকানোর দায়ে মোক্তার হোসেন নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা, নষ্ট শুকনো মরিচ ভাঙিয়ে বিক্রয় করায়  ইউসুফ খান নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা এবং হলুদের সাথে রং মিশিয়ে বিক্রি করায় ব্যবসায়ী দুলাল সাহাকে ৩০ হাজার টাকাসহ মোট ৬০ টাকা  জরিমানা করা হয়েছে।

অভিযানকালে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।