ঢাকামঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান হেলাল মিয়াজী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২২, ২০২৫ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. হেলাল উদ্দিন মিয়াজীকে গ্রেফতার করেছে গোয়েন্দা সংস্থা (ডিবি)।

২১ এপ্রিল (সোমবার) রাজধানী ঢাকার নিজ অফিস থেকে গোয়েন্দা সংস্থা তাকে আটক করে। তাঁর গ্রেফতারের বিষয়টি পারিবারিক সূত্রে নিশ্চিত করেছে। তিনি উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মিয়াজী বাড়ির মরহুম আব্দুল লতিফ মিয়ার ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, দুইবারের উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ২০২৪ সালে অক্টোবর মাসে সারা দেশে অপসারণকৃত উপজেলা চেয়ারম্যানদের মধ্যে হেলাল উদ্দিন মিয়াজী একজন। হেলাল উদ্দিন মিয়াজীর রক্তসম্পর্কীয় নিকটাত্মীয় নাম প্রকাশ না করার শর্তে জানান, ভাইকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।

আজ মঙ্গলবার উনাকে আদালতে তোলা হলে ২০২৩ সালের পল্টন থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে পাঠানো হয়েছে।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।