ঢাকামঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২২, ২০২৫ ৭:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে চাঁদপুরে মিনি ট্রাক ও পিকআপভ্যান চালকরা মানববন্ধন করেছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বাবুরহাট চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক ড্রাইভার ও মালিকরা অংশ নেয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, চাঁদপুর পৌরসভার ইজারাদার মিনি ট্রাক ও পিকআপভ্যান থেকে প্রতিদিন অতিরিক্ত টোল আদায় করছেন। প্রতিদিন গাড়ি নিয়ে যতবার পৌর এলাকায় যাওয়া হয় প্রতিবারই টোল দেওয়া লাগে। আমরা চাই দিনে একবার টোল নেওয়া হোক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।