ঢাকাসোমবার , ২১ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে এমসিকিউর উত্তর বলে দেওয়ায় হল সুপার আটক : তিন শিক্ষককে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২১, ২০২৫ ১০:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

শাহরাস্তিতে এসএসসি পরীক্ষায় এমসিকিউর উত্তর বলে দেওয়া ঘটনায় কেন্দ্রের হল সুপার আটক হয়েছেন।

 

সোমবার শাহরাস্তি উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত পরীক্ষার দিন সকালে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, দেবকরা মারগুবা ড. শহীদুল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আজমুল হক একটি হলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে কয়েকটি এমসিকিউর উত্তর বলে দেয়। এ সময় বিষয়টি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদারের নজরে আসে। তিনি শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে শিক্ষার্থীরা সত্যতা নিশ্চিত করে। পরে হল সুপারের দায়িত্ব নিয়োজিত আজমুল হক তার দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেন। দুপুর ১২ টায় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপন মজুমদার জানান, অভিযুক্ত শিক্ষক দায় স্বীকার করেছেন। তাকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
কেন্দ্র সচিব মো. আযাদ হোসেন জানান, হলে দায়িত্বে থাকা তিন শিক্ষককে আগামী পরীক্ষা গুলো থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

 

শাহরাস্তি থানার ওসি আবুল বাসার জানান, কেন্দ্র থেকে অভিযুক্ত শিক্ষক আজমুল হককে আটক করে থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।