ঢাকাসোমবার , ২১ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর পৌরসভার তিন কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২১, ২০২৫ ৭:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুর পৌরসভার তিন কর্মকর্তার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের অংশ হিসেবে সম্পদের তথ্য চেয়ে সম্প্রতি অভিযুক্তদের চিঠি দেওয়া হয়েছে।

অভিযুক্তরা হলেন, চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া, প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার ও নগর পরিকল্পনাবিদ সাজ্জাদ ইসলাম।

 

দুদক চাঁদপুর কার্যালয় থেকে সদ্য ঢাকায় বদলি হয়ে যাওয়া (দুদক জেলা কার্যালয়ের উপপরিচালক) মো.সাইফুল ইসলাম জানান, চাঁদপুরে তার দায়িত্বকালীন সময়ে পৌরসভার তিন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের লক্ষ্যে চিঠি দেওয়া হয়। ওই চিঠি প্রাপ্তির পর আবুল কালাম ভূঁইয়া ও মফিজ উদ্দিন হাওলাদার দুদক কার্যালয়ে এসে তাদের সম্পদের বিবরণী জমা দেন। অপরজন নগর পরিকল্পনাবিদ সাজ্জাদ হোসেন এখনও বিবরণী জমা দেননি।

প্রায় দেড় যুগ ধরে চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন আবুল কালাম ভূঁইয়া। তিনি বলেন, ‘আমার ও পরিবারের সম্পত্তির হিসাব বিবরণী দুদকে জমা দেওয়া হয়েছে।’ প্রশাসনিক কর্মকর্তা মফিজ হাওলাদার বলেন, ‘প্রায় দুই যুগ ধরে এখানে আছি। শহরের পালপাড়ায় একমাত্র বহুতল বাড়ি ছাড়া আমার অন্য কিছু নেই।’

চাঁদপুর ডিডিএলজি ও পৌর প্রশাসক গোলাম জাকারিয়া বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। যাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ হয়েছে বিষয়টি তাদের নিজস্ব ব্যাপার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।