ঢাকারবিবার , ২০ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জের বাকিলা সড়ক ও জনপথ এর সম্পত্তি দখল করে বালু ভরাট

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২০, ২০২৫ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জের বাকিলায় সড়ক ও জনপথ এর সম্পত্তি বালু ফেলে ভরাট করছে প্রবাসী জালাল। ভরাটের কাজ কন্টাক নিয়ে বালু ফেলছেন মিলন নামীয় স্থানীয় ব্যক্তি।

শনিবার (১৯ এপ্রিল) থেকে বালু ভরাটের কাজ করছেন কন্টাক্টর মিলন। স্থানীয় বাধা দিলেও কোন কর্নপাত করেননি প্রবাসী জালাল ও কন্টাক্টর মিলন।

উপজেলার ২ নং বাকিলা  ইউনিয়নের উত্তর শ্রীপুর ছৈয়াল বাড়ির আশেক আলীর ছেলে জালাল উদ্দিন, তিনি সড়ক ও জনপথ এর উত্তর পাশে মালিকানা সম্পত্তি ৬ শতাংশ ক্রয় করে সড়কের সম্পত্তি দখল করে বালু ভরাটের কাজ চলমান রেখেছেন। শনিবার স্থানীয় লোকজন বাঁধা প্রদান করেন। তাদের বাঁধা তোয়াক্কা না করে স্থানীয়দের সাথে বালুর কন্টাক্টর মিলন কথা কাটাকাটি লিপ্ত হন। পরে প্রশাসন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা বলেন,বালু ফেলে ভরাট করলে পানি নিষ্কাশন বন্ধ হয়ে বর্ষা মৌসুমে বসতি বাড়ি পানি উঠে যাবে। এতে জনভোগান্তি সৃষ্টি হবে। এজন্য আমরা বাঁধা দিয়েছি। কিন্তুু বালুর কন্টাক্টর মিলন আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দাঁড় করিয়ে আমাদের মান-সম্মান নষ্ট করেছে।

কন্টাক্টর মিলন বলেন,সবাইতো সড়কের সম্পত্তি দখল করেছে। তখন আপনারা কোথায় ছিলেন। জনভোগান্তি যেন না হয় মালিক পক্ষ কালভার্ট নির্মান করবে। এজন্য বালু ভরাটের কাজ বন্ধ রেখেছি। সড়কের সম্পত্তি বন্দোবস্ত নেওয়ার কোন কাগজ নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।