ঢাকারবিবার , ২০ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে পানিতে ডুবে পাঁচ বছর বয়সী শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২০, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে নূর মোহাম্মদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

রবিবার সকালে উপজেলার ইছাপুরা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। শিশু নূর মোহাম্মদ ওই গ্রামের নূর আলমের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায় শিশুটি পরিবারে এর কয়েকজনের সাথে পুকুরে গোসল করতে যায়। সকলে পুকুর পাড়ে দাঁড়িয়ে ছিল হঠাৎ করে শিশুটির পা ফসকে পানিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা পানিতে নেমে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু পুকুরের গভীরতা অনেক বেশি হওয়ায় শিশুটি পানিতে তলিয়ে যায়।

 

স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে অবগত করেন। দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে উপস্থিত হয় এবং উদ্ধার কাজ শুরু করে কিন্তু পুকুরের গভীরতা বেশি হওয়ায় তাদেরও উদ্ধার কার্য ব্যাহত হয়। পরবর্তীতে চাঁদপুর সদর থেকে ডুবরি দল এসে দীর্ঘ প্রচেষ্টার পর শিশুটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

 

শিশু নূর মোহাম্মদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক জানান, নূর মোহাম্মদ নামের এক শিশুর পানিতে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে এবং আমরা শিশুটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। বিষয়টি সত্যিই খুব দুঃখজনক। এমন দুর্ঘটনা এড়াতে সকলকে সচেতন থাকতে হবে।

 

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।