ঢাকাশনিবার , ১৯ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে কুটির শিল্প ও পন্য মেলা বন্ধের দাবিতে বিএনপির সাংবাদিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৯, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জে কুটির শিল্প ও পন্য মেলা বন্ধের দাবিতে
সাংবাদিক সম্মেলন করেছেন উপজেলা ও পৌর বিএনপি।

শনিবার (১৯ এপ্রিল) সকালে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারীর সঞ্চালনায় সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি আলহাজ্ব মো. ইমাম হোসেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাম ব্যবহার করে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে মেলার আয়োজন কতটা সমীচীন? আমরা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদের লেখাপড়ার স্বার্থে পরীক্ষা চলাকালীন মেলা বন্ধের দাবী জানাচ্ছি।

তিনি বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম ব্যবহার করে কতিপয় মুখোশধারী ব্যক্তি বিভিন্ন অনিয়ম,চাঁদাবাজী এবং আইন-শৃঙ্খলার অবনতির পায়তারা চালিয়ে আসছে। মেলার নাম করে কোনভাবেই এসব অনিয়ম, চাঁদাবাজী এবং আইন-শৃঙ্খলার অবনতির দ্বায়ভার বিএনপি বহন করবে না।

তিনি আরো বলেন,হাজীগঞ্জ বাজারস্থ চৌরাস্তা মোড় সংলগ্ন স্থানে অনুষ্ঠিত মেলার নামে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী এবং চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সাধারণ মানুষের জানমালের ক্ষতিসাধন ঠেকাতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর প্রদক্ষেপ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানান।

উপজেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে বলেন, ইভটিজিংকে কেন্দ্র করে গত ২৯ আগস্ট হাজীগঞ্জ বাজারে মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রকে জীবন দিতে হয়েছে। বর্তমানে কিশোর গ্যাংসহ দেশের সার্বিক পরিস্থিতির বিষয়ে আপনারা (সংবাদকর্মী) অবগত এবং এসএসসি ও সমমানের পরীক্ষা চলমান এবং এইচএসসি পরীক্ষা আসন্ন।

তিনি আরও বলেন, ব্যবসা-বানিজ্য সমৃদ্ধ হওয়ায় হাজীগঞ্জে গড়ে ওঠেছে বিভিন্ন প্রতিষ্ঠান, আবাসিক কাঠামো, স্কুল, কলেজ ও মাদ্রাসা। এ নির্বাচনী এলাকা (চাঁদপুর-৫) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ইঞ্জিনিয়ার মুমিন হক সাহেব নির্বাচন করেছেন এবং তিনি বিভিন্ন জুলুম ও অত্যাচারের শিকার হয়েও জাতীয়তাবাদী দলকে সুশৃঙ্খলভাবে নেতৃত্ব দিয়ে আসছেন। এখন মেলার নামে আইন-শৃঙ্খলার অবনতি হলে,তার দ্বায়ভার বিএনপি নিবে না। সুতরাং মেলা বন্ধ করতে হবে।

এসময় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান,পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক খোরশেদ আলম ভুট্টু, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আকতার হোসেন দুলাল ও সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান সেলিম, সাবেক সাধারণ সম্পাদক এমরান হোসেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন শাবু, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মো. ইমাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহিন মজুমদার,পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এস.এম ফয়সাল হোসাইন, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আবু ইউসুফসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল,ছাত্রদল, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।