ঢাকামঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে ২৬৩ যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, ১৮ চালককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৮, ২০২৫ ৯:০২ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুর সদর ও ফরিদগঞ্জে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্টে ২৬৩ যানবাহনে তল্লাশি করা হয়েছে। এর মধ্যে সড়ক ও পরিবহন আইন না মানায় ১৮ চালককে ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে এসব তথ্য জানান চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

 

তিনি বলেন, ৭ এপ্রিল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার বাবুরহাট বাজার রাস্তায় পুলিশের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালনো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২১৮টি যানবাহন তল্লাশি করা হয়। একই সময় লাইসেন্স না থাকায় ১২টি গাড়ি ও মোটর সাইকেল আরোহীর কাছ থেকে ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

thumbnail_1000132204

এছাড়া একইদিন রাত ৯টা থেকে মধ্য রাত পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা রাস্তায় চেক পোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এসময় ৪৫টি যানবাহনে তল্লাশি করা হয়। এর মধ্যে হেলমেট ও লাইসেন্স না থাকায় ৬টি গাড়ি ও মোটরসাইকেল চালকের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ ৪টি মোটরসাইকেল ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, দেশের চলমান পরিস্থিতিতে ট্র্যাফিক আইনের পরিপন্থি সব অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।