ঢাকাসোমবার , ৭ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল গাজায় নৃশংস গণহত্যা প্রতিবাদে  

চাঁদপুর ট্রিবিউন ডেস্ক:
এপ্রিল ৭, ২০২৫ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে চাঁদপুরের হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে হাজীগঞ্জ বাজারে হেফাজতে ইসলাম উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে দলটির কয়েক শতাধিক নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।

মিছিলটি হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সম্মুখ থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশস্থলে এসে শেষ হয়।

সমাবেশে আমেরিকান ও ইসরাঈলি পন্য বয়কটের আহবান জানান বক্তারা।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা সভাপতি মুফতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মো. মোস্তফা আল হাবিব, পৌর সভাপতি মাও. মাহমুদুল হাসান শুভ ও সাধারণ সম্পাদক মাও. জুবায়ের আহমেদ প্রমুখ।

উল্লেখ্য,আমেরিকার মদদপুষ্ট দখলদার ইসরাঈলি বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনের প্রায় ষাট হাজার মানুষ মৃত্যুবরণ করেন ও দেড় লক্ষ মানুষ গুরুতর আহত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।