ঢাকাসোমবার , ৭ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ পাইলট বালিকা উবি’র এসএসসি ও ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

চাঁদপুর ট্রিবিউন ডেস্ক:
এপ্রিল ৭, ২০২৫ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকালে এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এ কে এম জাহাঙ্গীর আলম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদায়ী শিক্ষার্থীদের কে পরীক্ষা সুষ্ঠুও সুন্দরভাবে পরিচালনা করার জন্য সবার সহযোগিতা চেয়েছেন।

সহকারী প্রধান শিক্ষক মো. আকবার হোসেনের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এডহক)অভিভাবক সদস্য মোঃ আব্দুল সাত্তার। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিজানুর রহমান তুহিন,ইউনুস মিয়া ও শিরিন আক্তার।অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব,আবু সুফিয়ান মজুমদার রানা,মোঃ আক্তার হোসেন দুলাল।

বিদায়ী পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন,
মার্জিয়া আদ্রিতা অধরা,অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে জেবা তাসনিয়া সুমাইয়া,বিদায়ী পরীক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন,ফারহানা আক্তার,ও অধ্যায়নরত ছাত্রীদের পক্ষ থেকে জাবিহা আক্তার।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন,মার্জিয়া আদ্রিতা অধরা।
বক্তব্য শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, রেজিস্ট্রি অফিস জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা নুরুল্লাহ ও বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা নুরুল আমিন।
এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক,অভিভাবক, পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।