ফিলিস্তিনের ওপর দখলদার ইসরায়েলের নির্মম হামলার প্রতিবাদ ও গাজাবাসীর ডাকা হরতালের সমর্থনে সারা দেশে বিক্ষোভ-সমাবেশ করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে সারা দেশে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেয়। বিক্ষোভ-সমাবেশে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ।
এ সময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও আলাদা বিক্ষোভ মিছিল নিয়ে সেখানে যোগ দেন এবং গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানান।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ‘ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব চাই, বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন কর, ইসরায়েলের দালালেরা হুঁশিয়ার সাবধান, উই ওয়ান্ট জাস্টিস, ইসরায়েলি পণ্য বয়কট বয়কট’ ইত্যাদি প্রতিবাদী স্লোগানে গোটা শহর মুখর করে তোলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
