শুক্রবার শাহরাস্তি উপজেলা পৌরসভা ১১ নং ওয়ার্ড আলোকিত কৃষ্ণপুর পাটোয়ারী বাড়ির বায়তুল ফালাহ জামে মসজিদে চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি , শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি ও সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর পিতা চট্টগ্রাম নাসিরাবাদ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সাবেক সরকারি কর্মকর্তা- বিশিষ্ট সমাজসেবক,শিক্ষানুরাগী, মসজিদের খাদেম আবদুল খালেক পাটোয়ারীর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত,দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মুনাজত পরিচালনা করেন বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম মাওলানা মো: জাহাঙ্গীর আলম.
এসময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মোখলেছুর রহমান পাটোয়ারী , মরহুমের মেজো সন্তান শাহরাস্তি উয়ারুক মেডিল্যাব ফিজিওথেরাপি এন্ড নিউরো রিহ্যাবিলিটেশন সেন্টারের ম্যানেজার মোঃ খোরশেদ আলম, মসজিদের মোয়াজ্জেম হাফেজ মোঃ মাইন উদ্দিন খান প্রমুখ।
