ঢাকাবৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থীদের সংম্বর্ধনা ও অভিষেক

শাখাওয়াত হোসেন শামীম
এপ্রিল ৩, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও  নির্বাহী পরিষদ,উপদেষ্টা পরিষদ ও আজীবন সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩ এপ্রিল দেশগাঁও ডিগ্রী কলেজ হলরুমে এ সংবর্ধনা ও কমিটির অভিষেক  অনুষ্ঠিত হয়।

এখানে ২০২৪ সালে বিভিন্ন পাবলিক  বিশ্ববিদ্যালয়,মেডিকেল,ইঞ্জিনিয়ারিং ও  বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায উত্তীর্ন শিক্ষার্থী, এসএসসি,এইচএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদেরকে সংম্বর্ধনা দেয়া হয়।

এ সংগঠনের আয়োজনে এলাকার মোট ১৩৭ জন শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেয়া হয়েছে। ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আহম্মদ খাঁনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ড. মো:  ইকবালুর রহমান,ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহ মিরান,চাঁদপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আলমগীর হোসেন বাহার, ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ রেজওয়ানুল হাসান টিটু,সাধারন সম্পাদক সাবেক প্রভাষক আলহাজ্ব মো: আমিরুল ইসলাম,যুগ্ম সম্পাদক  ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম খাঁন,অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার বিল্লাল হোসেন, অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া,সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন,দেশগাঁও ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজহারুল কবির  প্রমূখ।

এ সময় ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য,কার্যকারি কমিটির সম্পাদকবৃন্দ,ও আজীবন সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়।

এ সময় তাদেরকে ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করা হয়েছে। অনুষ্ঠানে স্বরনীকা দীপ্ত প্রত্যয়ের মোড়ক উম্মোচন ও শপথবাক্য পাঠ করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।