ঢাকামঙ্গলবার , ১ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ: আহত অর্ধশতাধিক

শাখাওয়াত হোসেন শামীম
এপ্রিল ১, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর ১০ ও ১১ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া গ্রামে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে ২ ওয়ার্ডের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে।

এ সংঘর্ষে কমপক্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) রান্ধুনীমুড়া এলাকার পশ্চিম ও পূর্ব পাড়ের মধ্যে সন্ধ্যা ১০টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত ১২টা পর্যন্ত। প্রথমে পুলিশ সংঘর্ষ ঠেকাতে চেষ্টা করে ব্যর্থ হলে পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম রাত সাড়ে ১২টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়,উপজেলার পৌরসভাধীন রান্ধুনীমুড়া এলাকার ডিগ্রী কলেজ মাঠে ৩১ মার্চ সোমবার বিকেলে সিগারেট খাওয়া নিয়ে কথাকাটাটি হয়। এ বিষয়টি দুই ওয়ার্ডের লোকজনের মধ্যে জানাজানি হলে পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এর আগে উপজেলার ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর বাজারে যানজট নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক  বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।