ঢাকারবিবার , ৩০ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে আট মামলায় ৪৪ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩০, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জে ৮ মামলায় পৃথক হারে নগদ মোট ৪৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছেন, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।

রবিবার (৩০ মার্চ) দুপুরে যৌথ বাহিনীর সহোযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাজীগঞ্জ বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও জন-উপদ্রপ সৃষ্টির কারণে ৮ জন ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়।

জানা গেছে, এদিন দুপুরে হাজীগঞ্জ বাজারে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় পৌর হকার্স মার্কেটের তিনজন মাংস বিক্রেতাকে ভোক্তা অধিকার আইনে তিন মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সময় ফুটপাত ও সড়ক দখল করে জন-উপদ্রপ সৃষ্টি কারণে ৫ জন ব্যবসায়ীকে ৫টি মামলায় পৃথক হারে ২৯ হাজার টাকা জরিমানা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।

অভিযানে পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার, সহকারী প্রকৌশলী মো. মাহবুবর রশিদ, বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা, সেনাবাহিনী ও আনসার-ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।