ঢাকাশুক্রবার , ২৮ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সরকারি অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৮, ২০২৫ ৪:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

গেল বছর গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের প্রথম পর্বের চেক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে ২৪ জন আহত যোদ্ধাদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

 

জেলা প্রশাসকের কাছ থেকে এসব চেক গ্রহণ করেন জুলাইয়ের আহত যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।

প্রথম পর্বে অনুদান চেক প্রাপ্তদের মধ্যে ‘এ’ ক্যাটাগরির পাঁচজনকে দেওয়া হয়েছে দুই লাখ করে ১০ লাখ টাকা এবং ‘বি’ ক্যাটাগরির ১৯জনকে ১৯ লাখ টাকা দেওয়া হয়।

জেলা প্রশাসক বলেন, জুলাই যোদ্ধাদের নির্ধারণ করতে আমরা সর্বোচ্চ সতর্কতা ও স্বচ্ছতা রেখেছি। রাষ্ট্র আহতদের বিষয়টি গুরুত্ব দিয়ে ঈদকে কেন্দ্র করে এই অনুদানের ব্যবস্থা করেছে।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুপ্রভাত চাকমা ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।