চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ফুটপাত দখল মুক্ত করতে প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে আইন অম্যান্যকারীদের ১৪ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকালে জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ফুটপাত ও সড়কের অংশ দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়।
হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রিফাত জাহানের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ এবং পৌরসভা কর্তৃক নিয়োগকৃত স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা কালে সহকারী কমিশনার(ভূমি) রিফাত জাহান বলেন, জন সাধারণে চলাচল ও সড়কের দু’পাশে নির্বিঘ্নে যাতে যানবাহন চলাচল করতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করছি। জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
