ঢাকাসোমবার , ২৪ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৪, ২০২৫ ১০:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে মো. হেলাল (৩০) নামে ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৩ মার্চ) দিবাগত রাতে শহরের ইলিশ চত্বর এর কাছে তালতলা বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে যৌথবাহিনী।

 

সোমবার (২৪ মার্চ) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে সদর আর্মি ক্যাম্প এবং সদর থানা পুলিশ কর্তৃক তালিকাভূক্ত অপরাধী এবং ডাকাতদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলার ইলিশ চত্বর এর কাছে তালতলা বাসস্ট্যান্ড এলাকা হতে একটি দোকান থেকে টাকা ও জিনিসপত্র ছিনতাই চেষ্টা করার সময় হেলাল (৩০) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য তাকে সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরো বলেন, গেল বছর ৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।