ঢাকারবিবার , ২৩ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করল রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৩, ২০২৫ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের বড় স্টেশন এলাকায় রেলওয়ে তার জায়গা উদ্ধারে অভিযান চালিয়েছে। রোববার (২৩ মার্চ) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান চলে। এসময় দোকানপাট, বসতবাড়িসহ আরও অন্য ২ শতাধিক বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।

এদিকে, উচ্ছেদের শিকার পরিবারের সদস্যরা জানান, আগাম কোনো বার্তা না দিয়ে ঈদের আগে এভাবে উচ্ছেদ করে এক অমানবিক পরিস্থিতির মুখে তাদের ঠেলে দেওয়া হয়েছে। এখন তারা কোথায় যাবেন। কারণ, ছোটখাটো ব্যবসা বাণিজ্য করা ছাড়াও অনেকেই ওই এলাকায় পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন। যাদের আবার অনেকেই নদীভাঙনের শিকার হয়ে বড় স্টেশন ও তার আশপাশ এলাকায় বসতি স্থাপন করেছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে অবৈধ নানা স্থাপনা তৈরি করে একশ্রেণির মানুষ সরকারি জায়গা দখল করে নিয়েছিল। তাদের জায়গা ছেড়ে দেওয়ার জন্য একাধিকবার বলা হলেও তা মানেননি এসব লোকজন। তাই বাধ্য হয়ে এবার তাদেরকে উচ্ছেদ করার অভিযান শুরু হলো।

 

এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন, রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা দীপঙ্কর তংচইঙ্গা।

তিনি বলেন, একদিকে সরকারের জায়গা দখল। আরেকদিকে রাজস্ব ফাঁকি। দুটি তো একসঙ্গে চলতে পারে না।

তিনি আরও বলেন, চাঁদপুর শহরের তিন নদীর মোহনা পর্যটনের জন্য সম্ভাবনাময় স্থান। এখানে যে যার মতো করে রেলওেয়ের জায়গা দখল করে নিয়েছে। তাদের উচ্ছেদ করার উদ্যোগ নেওয়া হলে নানা ছলছুতো তৈরি করে সহানুভূতি আদায়ের চেষ্টা করা হয়। এটি কোনো অবস্থায় চলতে দেওয়া ঠিক হবে না। প্রয়োজনে রেলওেয়ের অব্যবহৃত জায়গা লিজ নিয়ে দখলে নিলেও আপত্তি থাকবে বলে জানান এই কর্মকর্তা। অভিযান চলাকালে রেলওয়ের চাঁদপুর স্টেশন মাস্টার মারুফ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

অভিযানে অংশ নেওয়া সংশ্লিষ্টরা জানান, পুলিশ ও রেল নিরাপত্তা বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ উচ্ছেদ অভিযানে সহায়তা করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।