ঢাকারবিবার , ২৩ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৩, ২০২৫ ১১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুর মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিদে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (২৩ মার্চ) বেলা ১১টায় চাঁদপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে চাঁদপুরের সাধারণ জনগণ, রাজনৈতিক নেতা ও মেডিকেল কলেজের সর্বস্তরের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাগর হোসেন, জাতীয় নাগরিক পার্টির জেলা প্রতিনিধি তামিম খান, চাঁদপুরের সাধারণ জনগণের পক্ষে চাঁদপুর প্রেক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, বর্তমান সাধারণ সম্পাদক কাদের পলাশ।

চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন রবিউল হাসান, মেহেদী হাসান মিশু, তৌহিদুর রহমান আরমান, জোবায়ের আল রশিদ, সাফওয়াত সাইফ উল্লাহ, ইন্টার্ন চিকিৎসক সাজিয়া অঞ্জলি ও রুবায়েদ।

চাঁদপুরবাসীর পক্ষে বক্তারা বলেন, চাঁদপুর মেডিকেল কলেজ এর জন্য জমি অধিগ্রহণ প্রায় শেষ হওয়ার পথে। এরপরই অবকাঠামগত উন্নয়ন কাজ শুরু হবে। যারা এটি বন্ধের বিষয়ে কথা উঠিয়েছে, তা কোনভাবেই সঠিক না। এটি চাঁদপুরসহ আশাপাশের জেলার কোটি মানুষের দাবী। খুব দ্রুত এই হাসপাতালের কাজ বাস্তবায়ন হবে।

শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, সম্প্রতি সময়ে এই কলেজের শিক্ষা মানহীন বলা হচ্ছে। যদি এমন হয় তাহলে মান উন্নয়নের জন্য ব্যবস্থা নিন। মেধার ভিত্তিতে এই মেডিকেল কলেজে শিক্ষার্থীরা ভর্তি হয়েছে। শিক্ষার পরিবেশসহ সবকিছুর ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। আমাদের অধিকার বাস্তবায়নের জন্য আপনারা দ্রুত ব্যবস্থা নিন। আর না হয় চাঁদপুরবাসীসহ শিক্ষার্থীরা কঠোর আন্দোলনের ঘোষনা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।