ঢাকাশুক্রবার , ১৪ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৪, ২০২৫ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের কোড়ালিয়ায় গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ খাদিজা আক্তার (৩২) মারা গেছেন। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

 

একই ঘটনায় আহত ইমাম হোসেন সরদারের স্ত্রী খাদিজা। মাইমুনা আক্তার মুনা (৮) ও মাইদুল ইসলাম খালিদ (৩) নামে দুই সন্তান রয়েছে এ দম্পতির। খাদিজার মৃত্যুর এ তথ্য নিশ্চিত করেন ইমাম হোসেন সরদারের ফুফাতো ভাই মাহমুদুল হাসান জীবন।

 

তিনি বলেন, ৯ মার্চ সেহরির সময় শহরের কোড়ালিয়া এলাকায় আমার মামার বাড়িতে গ্যাস লাইন বিস্ফোরণে ৬ জন দগ্ধ হন। পর্যায়ক্রমে আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়। সেখানে আহতদের মধ্যে মামাতো ভাই ইমাম হোসেনের স্ত্রী খাদিজার অবস্থা বেশি আশঙ্কাজনক ছিল। মূলত গ্যাসের চুলা তিনি জ্বালাতে গিয়েছিলেন। পাঁচ দিন চিকিৎসারত থেকে তিনি মারা যান। তার মৃত্যুতে পরিবারের অন্য সদস্যরা আরো অসুস্থ হয়ে পড়েছেন।

এ ঘটনায় ৯ মার্চ অগ্নিদগ্ধ হন, আব্দুর রহমান সরদার (৭০), তার স্ত্রী শাহানুর বেগম (৬০), বড় ছেলে ইমাম হোসেন সরদার (৪০), বড় ছেলের স্ত্রী খাদিজা আক্তার (৩২), মেঝো ছেলের বৌ নিপা আক্তার (২৬) ও ছোট ছেলে মহিন (১৮)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।