ঢাকাবুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

রোটা: হৃদয় এর পিতা খালেক পাটোয়ারীর ১৩তম মৃত্যুবার্ষিকী

প্রেস বিজ্ঞপ্তি
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ১১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

আজ ২৬ সেপ্টেম্বর চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি এবং সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব , সাংস্কৃতিক সংগঠক রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর পিতা সাবেক সরকারি কর্মকর্তা মরহুম আবদুল খালেক পাটোয়ারীর১ ৩তম মৃত্যুবার্ষিকী।

উল্লেখ্য মরহুম আবদুল খালেক পাটোয়ারী ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে স্বাভাবিক মৃত্যুবরণ করেন।

মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে ২৭ সেপ্টেম্বর শুক্রবার শাহরাস্তি উপজেলা নিজ গ্রাম পৌরসভা ১১ নং ওয়ার্ড আলোকিত কৃষ্ণপুর বায়তুল ফালাহ জামে মসজিদে জুমার নামাজ শেষে দোয়ার আয়োজন করা হয়েছে।

মরহুম আবদুল খালেক পাটোয়ারীর পরিবারের পক্ষ থেকে তাহার রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন এবং সকল মৃত পিতা – মাতা আত্মীয়-স্বজন সকলের জন্য একইভাবে দোয়া চেয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।