ঢাকাবুধবার , ১২ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে পুলিশকে শাসানো ছাত্রদল নেতা আটক

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১২, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

‘আমি ছাত্রদলের প্রেসিডেন্ট। আমাকে থানায় নিতে হলে ওসিকে আসতে বলেন’— বলা শাওন কাবী রিজা নামের এক ছাত্রদলে নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে তাকে আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশ। পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হলে বুধবার (১২ মার্চ) দুপুরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

শাওন কাবী রিজা ফরিদগঞ্জ উপজেলার ১৬ নম্বর রূপসা (দক্ষিণ) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

তাকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম।

 

পুলিশ জানায়, একজন কনটেন্ট ক্রিয়েটরকে হয়রানি ও মারধর করেন ছাত্রদল নেতা শাওন কাবী রিজা। ওই ঘটনায় অভিযোগ পাওয়ার পর উপজেলার গৃদকালিন্দিয়া এলাকায় তাকে আটক করতে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ। এসময় ওই এলাকার একটি দোকানের সামনে থেকে তাকে পুলিশ থানায় নিয়ে যেতে চাইলে বাধা দেওয়া হয়। অশোভন আচরণসহ পুলিশের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন শাওন। এসময় আটক করতে যাওয়া পুলিশের একজন উপপরিদর্শককে (এসআই) ওই ছাত্রদল নেতা বলেন, ‘আমি ছাত্রদলের প্রেসিডেন্ট। আমাকে থানায় নিতে হলে ওসিকে আসতে বলেন। না হয়, আমি যাবো না’।

 

ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসে চাঁদপুর জেলা ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের। বুধবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সই করা একটি পত্রে শাওন কাবী রিজাকে ১৬ নম্বর রূপসা (দক্ষিণ) ইউনিয়ন ছাত্রদল সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।